spot_img

ধর্মপাশায় ৩৪০টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর ও বগারপাচুর গ্রামের ৩৪০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ২টার দিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এক সুইচে টিপ দিয়ে এক সাথে দুই গ্রামের ৩৪০টি পরিবারে বিদ্যুৎ বাতি জ্বালিয়ে আনুষ্টানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

প্রবীন আওয়ামীলীগ নেতা বন্দে আলী শাহর সভাপতিত্বে ও শাফায়েত হোসেন লিটনের সঞ্চালণায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তারুজ্জামান লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নূর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ্ আব্দুল বারেক ছুটন প্রমূখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ