spot_img

ধর্মপাশায় সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা

ফারুক আহমেদ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশায় আইন-শৃংখলাসহ এলাকার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ওসি সুরঞ্জিত সরকার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গত রবিবার রাত সাড়ে আটটায় ধর্মপাশা থানায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইসহাক মিয়া, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, গিয়াস উদ্দিন রানা, ইমাম হোসেন, সেলিম আহম্মেদ, মিঠু মিয়া, ফারুক আহম্মেদ প্রমূখ।

মতবিনিময় সভায় ধর্মপাশা থানার ওসি,সুরঞ্জিত সসকার বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন এ কথা উল্লেখ করে আইন-শৃংখলাসহ এলাকার সার্বিক বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ