spot_img

ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফারুক আহমেদ, সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

 

সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে ধর্মপাশা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় ধর্মপাশা উপজেলা ছাত্রদলের বিপ্লবি ছাত্রনেতা- এম.হাবিবুল্লাহ তার বক্তব্যে বলেন ৫ ই জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার আওয়ামীলীগ এ দেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। শুধু তাই নয় দেশের জনগনের বাক স্বাধীনতা কেরে নিয়েছে এই সরকার। তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হয় গুম নয় তবা মিথ্যা মামলা দিয়ে জেলে পাটানো হচ্ছে।

তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের তিব্র নিন্দা জানিয়ে বলেন মিথ্যা মামলায় গ্রেফতারকৃত দলীয় সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে না হয় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি তার বক্তব্যে ছাত্রদলের সকল ইউনিট পর্যায় থেকে আসা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনা ভোটার বিহীন সরকারের অধিনে এদেশে আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না।

তিনি জাতীয়তাবাদী দলের সকল কে উদ্দেশ্য করে বলেন আসুন সবাই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যেকোন আন্দোলন সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার, নুরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আলমগীর কবির, কামরুল হাসান, যুবদল নেতা ইমরান আহম্মেদ লিটন, সোহেল তাজ, মোঃ কালা মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ফারুক আহম্মেদ, ওবায়দুর রহমান, নুরুল আমিন, মজনু মিয়া, একরামুল আহম্মেদ, পারভেজ আহম্মেদ, জহিরুল হক, তানভীর হাসান রাজ, জাবেদ খান প্রমূখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ