ফারুক আহমেদ , সুনামগঞ্জ , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন ওর রশিদ শান্তকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিল পাড়ার মোড়ে উপজেলা ‘ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের’ উদ্যোগে আনুষ্টানিকভাবে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি আনিছুল আলম খন্দকারের সভাতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান আহম্মেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, উপজেলা যুবদল নেতা মাহ্বুবুল আলম হাদিস, মোস্তাক আহম্মেদ,ছাত্রদল নেতা পিয়াস আহম্মেদ, শামসুল আলম প্রমূখ।


























