spot_img

ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

ফারুক আহম্মেদ , সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই”এ স্লোগানকে সামনে রেখে গত কাল শুক্রবার ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যেগে উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১টায় সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোতালিব খাঁন,ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকার এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ প্রমূক।

এর আগে উপজেলা চত্বরে থেকে এক বিশাল বর্ণাঢ়্য র‌্যালি বের হয় র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ