spot_img

ধর্মপাশায় পানিতে ডুবে নিহত ১

ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার সংলগ্ন বাঘাউচা গ্রামের হাসপাতালের পেছনের খালের পানিতে তলিয়ে পল্লবি দাস নামের ৫বছরের এক শিশুর মারা গেছে। গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। পল্লবি দাসের বাবার নাম মতিন্দ্র চন্দ্র দাস ।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন বাঘাউচা গ্রামের হাসপাতালের পেছনের খালের পাড়ে শিশুটি খেলা করছিল। হঠাৎ খেলার ছলে শিশুটি খালে পড়ে পানিতে তলিয়ে যায় ।

পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ঘন্টাখানেক পর হাসপাতালের পেছনের খালে তার লাশ দেখতে পায় । পরে স্থানীয় লোকজনদের সহায়তায় ওই খাল থেকে ভাসমান অবস্থায় পল্লবি দাসের লাশ উদ্ধার করা হয় ।

জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ