ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন”এ প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় আজ বুধবার জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা একে এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার,সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়াম্যান সেলিম আহম্মেদ,ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ তিনজনকে ১লক্ষ ১০হাজার টাকা যুব ঋৃণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।


























