spot_img

দ্রুততম সময়ের মধ্যে গুলশান হামলার চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

 

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে আজ শুক্রবার গুলিস্তানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলা একটা নতুন ডায়মেনশন ছিল। ওই হামলায় বাংলাদেশের বন্ধুপ্রতিম কয়েকটি দেশের নাগরিক মারা গেছেন। যাকে ধরা হয়েছে সে ছিল পরিকল্পনাকারী। সে ওই হামলার তত্ত্বাবধানে ছিল।’

সাভারের জিরাবোতে ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা সম্মেলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘পর্যাপ্ত সময় না রেখেই আবেদন করায় তাদের অনুমতি দেওয়া যায়নি। পুলিশ তাদের তারিখ পরিবর্তন করে অন্য সময় অনুষ্ঠান করার কথা বলেছে। কারণ পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখে।’

রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ডের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ