ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

ঢাকার দোহারে সত্তর বছরের বৃদ্ধা আয়েশা বেগম হত্যা মামলায় চার আসামির ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজন খা, শাহানাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জল। আসামিদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় দোহার থানার সুতারপাড়া গ্রামের আয়েশা বেগম তার বাড়ি থেকে নিখোঁজ হন। পরের দিন তার ছেলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারে দোহার ঘাটা ইটের রাস্তার ঢালুতে গলায় সুতলির রশি টাইট করে বাধা অবস্থায় ও দুইকানের লতি ছিরা নাকে মুখে রক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে জানা যায়, ভিতটমের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করে ভিকটিমের ছেলে আবাতুল কুদ্দুস।
পরবর্তীতে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর এসআই মজিবুর রহমান চারজনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া সকল আসামি ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


























