ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।
এর আগে বুধবার (২৩ জুন) দেশে করোনায় ৮৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন।


























