spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানীর সংখ্যা ২২ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২০৭ জনে।

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ