spot_img

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৯৮৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৭৬ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে।

বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৮৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬১ লাখ ২৬ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়েছে ২ হাজার ৬১ জন। দেশে করোনায় সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন। আর এই সময় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ।

 

 

 

//dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ