spot_img

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি ১৪ হাজার ৫৩ জন। নতুন শনাক্ত হয়েছে, ৪ হাজার ৩৩৪ জন। মোট আক্রান্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ হাজার  জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৬২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ