spot_img

দেশে করোনার সর্বশেষ…..

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গত ২৪ ঘণ্টায় সোমবার (২ আগস্ট) দুপুর ৩.০০ মিনিটে করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায়  শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে।

রাজশাহী বিভাগ :রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭, পাবনার ৫, নওগাঁর ২ এবং নাটোরে একজন করে মারা গেছেন।

সোমবার (২ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পজিটিভ ছিলেন সাতজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগ : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জন।

সোমবার (২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে তিনজন করে, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

চট্টগ্রাম বিভাগ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮৫ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৫ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৭১ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১১ জন।  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকা এবং ২৯৩ জন উপজেলার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ জন এবং ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগ : বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ২২, ভোলার ৬, পটুয়াখালীর ২ এবং পিরোজপুরের একজন।

রংপুর বিভাগ : রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ১৪ জন। এর মধ্যে ঠাকুরগাও ও গাইবান্ধায় ৩ জন করে, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরে ২ জন করে এবং নীলফামারী ও লালমনিরহাটে দুইজন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্ব্বোচ্চ আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

এছাড়া সাতক্ষীরায় ৫, কিশোরগঞ্জ ৫, পঞ্চগড় ১, দিনাজপুর ৫, চুয়াডাঙ্গায় ৪, কুষ্টিয়া ৯, কুমিল্লা ৯, যশোর ৪, সিলেট ১৪, ফরিদপুর ৬, টাঙ্গাইল ৪, ও চাঁদপুরে ৮ জন মারা গেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ