spot_img

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১২ হাজার ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

 

 

  • //dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ