spot_img

দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি)৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে বের হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে। প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। নবীন কর্মকতারাই দু’হাজার ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের নতুন নতুন চিন্তাভাবনা থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা অব্যাহত রাখতে নবীন সরকারী কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আমরা দেশ পরিচালনা করছি। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা জাতির পিতাই প্রথম বলেছিলেন। শুধু বলেননি, তিনি নিজেও কাজ করতেন। গণভবনে তখন ২৩ মণ আলু হয়েছিল। জাতির পিতা আর কয়েক বছর সময় পেলে আরও অনেক আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হতো। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়। যে দেশে সামরিক একনায়করা ক্ষমতায় আসে, সেখানেই তারা দুর্নীতিকে নীতিতে পরিণত করে। কারণ তাদের মানুষের কাছে দায়বদ্ধতা থাকে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত; তাই আমরা কাজ করছি জনকল্যাণে। দুর্নীতির বিরুদ্ধে আমরা শুদ্ধাচার নীতি নিয়েছি। দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাস ব্যাপী ৭৪ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় ১১ টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ