spot_img

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ,রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩২ এবং সর্বনি¤œ যশোরে ২৩ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস ।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কুমারখালীতে ১০৫ মিলিমিটার, খুলনায় ৮২ মিলিমিটার, টাঙ্গাইলে ৭১ মিলিমিটার, মংলায় ৫৮ মিলিমিটার, যশোরে ৫০ মিলিমিটার, মাইজদীকোর্টে ৬৮ মিলিমিটার, হাতিয়ায় ৫১ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে তা অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ