ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

দেওয়ানগঞ্জ উপজেলায় জামালপুর জেলা পুলিশের আয়োজনে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের জন্য গত কাল ২২ আগষ্ট দেওয়ানগঞ্জ উপজেলার ৩টি স্পট আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজ, পোল্যাকান্দী উচ্চ বিদ্যালয় ও কাউনিয়ার চর ব্রীজ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) মোঃ মোখলেছুর রহমান বিপিএম বলেন, আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা বাল্য বিয়ে ও মাদক। এই সকল সমস্যা সমাধাণে পুলিশের একার পক্ষে সম্ভব না। এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

এছাড়া তিনি আরও বলেন, প্রতিবছর নদী সবকিছু ভেঙে নিয়ে যায় এর পরিবর্তন প্রয়োজন। নদী খনন করতে হবে। নদীর দুপাশে বাধ দিয়ে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাধ দেয়া হলে রক্ষা পাবে আমাদের ফসল ও সম্পদ। বর্তমান সরকার মানুষের পেটের ভাত নিশ্চয়তা প্রদান করেছে। যার কারণে ভয়বহ বন্যা হলেও কেউ না খেয়ে নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, অতিরিক্ত পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ আমিরুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান, জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাকিরুজ্জামান রাখাল, ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, জাবেদ মোশারফ রুপক, রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
ত্রান বিতরণের আগে জামালপুর পুলিশ লাইনের নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন করেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) মোঃ মোখলেছুর রহমান বিপিএম। এ সময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ ইউনুছ আলী মিয়া, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম।


























