spot_img

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী থেকে জাল নোটসহ গ্রেপ্তার ১ঃ

রবিউল হাসান লায়ন, জামালপুর ,

জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে শুক্রবার রাতে জাল টাকাসহ আইয়ুব আলী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চারটি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আইয়ুব আলী পাশের ডাংধরা ইউনিয়নের মৃত কদম আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাজারে জাল নোট ছাড়িয়ে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইয়ুব আলীকে আসামী করে আজ শনিবার দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, গ্রেপ্তার আইয়ুক আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ