spot_img

দিনাজপুরের দুই উপজেলায় মন্ত্রীর ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দিনাজপুরের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে তিনি দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ ইকবাল হাই স্কুলের আশ্রায়ন কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, দিনাজপুর জেলায় ১ হাজার ৬০০ মেট্রিক টন চাল এবং ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই জেলার বন্যা দুর্গতদের জন্য চাহিদা অনুযায়ী আরো ত্রাণের চাল ও অর্থ বরাদ্দ বাড়ানো হবে।

ত্রাণ বিতরণ কেন্দ্রে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলমসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ত্রাণমন্ত্রী খানসামা উপজেলার বন্যাদুর্গত আঙ্গারপাড়া, খামারপাড়া ও আলোকঝাড়ি ইউনিয়নে ৩টি বন্যা দুর্গত আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। পরে উপজেলার ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। তিনি এ উপজেলায় ১০০ মেট্রিক টন চাল ও ৬টি ইউনিয়নে ৬ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণা করেন। প্রয়োজনে আরো বরাদ্দ প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

ত্রাণমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা এবং ডিজি ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ