ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে স্বামী জনির। এক পর্যায়ে রেগে গিয়ে জনি তার স্ত্রী পপির মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























