spot_img

ত্রিশালের সাবেক সাংসদ এম এ হান্নান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হলো।

জানা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সাবেক এম এ হান্নান।

২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই মামলাটি করেন ত্রিশালের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলায় ওই বছরের ১০ অক্টোবর হান্নান ও তার ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাভোগ করছিলেন তিনি। এর মধ্যেই গত সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাবেক এই এমপি। পরে তাকে বিএসএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ