ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

১৯৭৪ সনের ২৭শে নভেম্বর বাদ মাগরিব ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কানিহারী ইউনিয়নে রাজাকার আনিসুর রহমান মানিকের নেতৃত্বে আলবদর কমান্ডার মওলানা মোফাজ্জল সহ ১৭ জন আসামী মিলে বীর মুক্তিযোদ্ধা আ: মজিদকে কানিহারী আহমাদেবাদ স্কুল মাঠে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
বীর মুক্তিযোদ্ধা আ: মজিদ হত্যাকান্ডের ৪২ বছর পর তাঁর ছেলে মোঃ লোকমান হাকিম বাদী হয়ে বিজ্ঞ কোর্টে মামলা রুজু করিলে তদন্তের ভার ত্রিশাল থানায় প্রেরন করিলে থানার তদন্ত ওসি মোঃ মোখলেসুর রহমান তদন্ত করে বিজ্ঞ কোর্টে প্রতিবেদন দাখিল করে।
১৭ জন আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট হলে বিগত ২৮শে জুলাই ঢাকা বাড্ডা হইতে আসামী মো: মওলানা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ কোর্টে সোপার্দ করেন জনাব মোখলেসুর।
সুষ্ঠু তদন্তের মাধয়মে সফলতার সহিত আসামী গ্রেফতারের ফল স্বরুপ আজ ২৩শে আগষ্ট ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম ত্রিশাল থানার তদন্ত ওসি মোঃ মোখলেসুর রহমান পুরষ্কার প্রদান করেন।


























