ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
নাজমুল হাসান ২০১২ সালে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। সেবার সরকারের মনোনয়নে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। অবশ্য পরের বছরই তিনি সভাপতি নির্বাচিত হন। তিনিই বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি।
এবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জনের মধ্যে ২০ জনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হয়েছেন।
পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়েছেন ঢাকা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।


























