spot_img

তৃতীয় ওয়ানডেতে তামিমকে নিয়ে ধোঁয়াশা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। উরুর পেশির ইনজুরির কারনে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে খেললেও, তৃতীয় ম্যাচ নিয়ে আবারো অনিশ্চয়তায় পড়েছেন তামিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন তামিম। পরে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি তামিম। দ্বিতীয় ওয়ানডেতেও ঐ একই ইনজুরির কারণে ব্যথা অনুভব করেন তিনি। তাই ইস্ট লন্ডনে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলতি সফরে সিরিজের প্রথম টেস্টে ৩৯ ও শূন্য রান করেন তামিম। পার্লে দ্বিতীয় ম্যাচে ২৩ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

এদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আগামী ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ