spot_img

তুরাগে ট্রলারডুবি: নিখোঁজদের সন্ধানে ফের অভিযান

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কাছে তুরাগ নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ তিনজন এখনো উদ্ধার হয়নি। আজ শনিবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তুরাগ নদীতে সন্ধান চালাচ্ছে।

মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ঘাটে তুরাগের মাঝ নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১০ জন তীরে উঠলেও তিনজন নিখোঁজ থাকেন। তারা হলেন- কলেজ ছাত্রী রূপা (১৮), তার ভাগ্নে শাওন (১২) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩০)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তল্লাশি চালিয়ে অভিযান স্থগিত করে। আজ সকাল থেকে ওই দুই ইউনিট আবার তুরাগ নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে বর্ষাকালে তুরাগ নদীতে পানি বেশি ও স্রোতে কারণে তল্লাশি কাজ থেমে থেমে চালানো হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ