ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে ১৫,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য জোরালোভাবে চেষ্টা করে যাচ্ছে। খবর এএফপি’র।
সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
গত সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।


























