ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে আট কোটি ৩৬ লাখ টাকার বেশি অর্থ অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।
ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।
এদিকে ফরিদপুর অফিস জানায়, গত রোববার এসপি সুভাস চন্দ্র সাহাকে প্রত্যাহার করা হয়েছে।
এ প্রসঙ্গে ফরিদপুরের (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘গত ২২ অক্টোবর সুভাষ সাহাকে প্রত্যাহার করে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। ওই দিনই তিনি আমাকে পুলিশ সুপারের দায়িত্ব বুঝে দেন।’


























