রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম । ৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

বিএনপির সি: ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রোববার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, ওয়ারেছ আলী মামুন, সাবেক সাংগঠনিক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা শ্রমিকদলের আহবায়ক শেখ আব্দুস সোবহান ও জেলা ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।


























