spot_img

তারিক সালমনের ঘটনা তদন্তে বরিশালে মন্ত্রিসভার কমিটি

বরিশাল ব্যুরো , জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ও তাকে কারাগারে পাঠানোর ঘটনা তদন্তে বরিশালে গেছেন মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটি।

রোববার সকালে তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীর নেতৃত্বে কমিটির ৫ সদস্য বরিশালে পৌঁছান। তারা সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে উঠেন।

সেখানে প্রত্যাহার হওয়া মামলার বাদী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু, গাজী তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান আরো জানান, প্রয়োজন মনে করলে তদন্ত কমিটি যে কারো সঙ্গে কথা বলতে পারেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ