spot_img

ঢামেকের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হলেন অভিনেতা ডা. এজাজ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

 

অভিনয়শিল্পী হিসেবেই তাকে সবাই চেনেন। তিনি সবার নিকট দারুণ জনপ্রিয়। তবে একজন স্বনামধন্য অভিনেতার পাশাপাশি তিনি কিন্তু একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

মঙ্গলবার খবরের সত্যতা নিশ্চিত করে নিজের প্রতিক্রিয়ায় এজাজুল ইসলাম বলেন, “আমি তো চেয়েছিলাম শিক্ষকতাই করতে। সেই ট্র্যাকেই উন্নতি, সেই ট্র্যাকেই প্রোমোশন এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। অভিনয়টা যেমন আনন্দের সঙ্গে করি, ডাক্তারিটাও একই আনন্দের সঙ্গে করি। অভিনয়ে যখন কোনো সফলতা আমাকে আনন্দ দেয়, তেমনি চিকিৎসা পেশাতেও কোনো সফলতা আমাকে একই আনন্দ দেয়।”

তিনি জানান, আট নয়মাস আগে প্রথম ধাপে অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে ও তারপর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি নিয়ে বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নির্মাতা অনিমেষ আইচ এ খবর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি সবার নজরে আসে।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘দেশের মানুষের কাছে তিনি একজন স্বনামধন্য অভিনেতা পাশাপাশি একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন, অবশ্যই এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের। কিন্তু এ নিয়ে কোনো সংবাদ দেখলাম না কোনো পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেলে। অথচ কার সঙ্গে কার ডিভোর্স হলো, কার সুন্দরী হওয়ার নেপথ্য ইতিহাস কী? এ নিয়ে জাতির মাথাব্যথার অন্ত নাই। মিডিয়ার মানুষদের বিজয়ের গল্প ও সাধারণ মানুষদের জানা দরকার। এ ইতিহাস কেবল কিছু বিভ্রান্তির গল্পে সীমাবদ্ধ নয়। অভিনন্দন এজাজ ভাই।’

ডা. এজাজ বলেন, ‘ নতুন দায়িত্ব, আরও বেশি ব্যস্ততা ! সবাই আমাকে অভিনয়শিল্পী হিসেবে ভালোবাসেন। তবে এই ব্যস্ততার মাঝেও আমি সময় করে অভিনয় চালিয়ে যাব। একই সঙ্গে চিকিৎসক হিসেবে আমার দায়িত্বও ঠিকভাবে পালন করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। ’
ডাক্তার এজাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে ১৯৮৯ সালে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হুুমায়ূন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘সবুজ সাথী’ দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু। ডাক্তার এজাজের প্রথম চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ