ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি , জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ। ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট কর্তৃক তিন জনকে মনোনীত করে যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় ভাইস চ্যান্সেলর (ভিসি) পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করে সিনেট। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ।
এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।


























