ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
এর পর শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র থেকে আরও ১২ জনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী এ তথ্য জানান।
তিনি জানান, মাস্টারকার্ডের মত দেখতে পাতলা ওই ডিভাইসের ভেতরে মোবাইল সিম থাকে। আর পরীক্ষার হলে ব্যবহারের জন্য থাকে অতি ক্ষুদ্র লিসেনিং কিট। এই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে হলের ভেতরে পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে উত্তর বলে দেওয়া যায়।
জালিয়াতিতে জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর বলেন, “আমরা অতীতে আজীবন বহিষ্কারের মত ব্যবস্থা নিয়েছি। এবারও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এবার ঢাবির ‘ঘ’ ইউনিটের এক হাজার ৬১০টি (বিজ্ঞানে-১১৪৭, বিজনেস স্টাডিজে-৪১০, মানবিকে- ৫৩টি) আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯৮ হাজার ৫৪ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬১ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩ ও ক্যাম্পাসের বাইরে ৩৩টি স্কুল-কলেজসহ ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


























