spot_img

ঢাবিতে অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল প্রকাশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

শিক্ষক ও পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত তিন পর্বের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অনলাইনে পরীক্ষা নেয়ার কর্মকৌশলের সাথে পরিচিত করার লক্ষ্যে গুগল ক্লাস রুম, জুম এবং ক্যাম স্কেনার ব্যবহার করে এই টিউটোরিয়াল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, যে সকল বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিও টিউটোরিয়াল গুলো সে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকেও অনলাইনে পরীক্ষা গ্রহণে সহায়তা করবে।

প্রথম পর্বে গুগল ক্লাস রুম ব্যবহার করে পরীক্ষা নেয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান।

টিউটোরিয়ালটি https://drive.google.com/file/d/1OWLT6v0Ak9JoxYO3o6b3soRCqU-eoL9l/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে।

দ্বিতীয় পর্বে অনলাইনে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণ-এর জন্য Zoom-এর ফিচার সমূহ নিয়ে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান। যা https://drive.google.com/file/d/1cRzZWTqFl0CVbGz5UTq4-ZoVMMkU_-ep/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে।

শেষ পর্বে ক্যাম স্ক্যানার মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তর পত্র স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে রিনেইম করা এবং ঐ অ্যাপ থেকে সরাসরি গুগল ক্লাস রুম এর কোন অ্যাসাইনমেন্ট-এর বিপরীতে উত্তর পত্র যুক্ত করা সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি https://drive.google.com/file/d/1GjUpSCmwXc7R_qWFTAVFyWq_h0tQ1V0Y/view?usp=sharing লিংক-এ পাওয়া যাবে।

এটি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক তৈরি করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ