spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আখতারুজ্জামান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।

 সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ