spot_img

ঢাকা জামায়াতের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

কদমতলী থেকে বিস্ফোরকসহ ১০ জামায়াতের নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে গোপন বৈঠক করাকালে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাশকতার জন্য জমাকৃত বিস্ফোরক (ককটেল), প্রচুর জিহাদি বই, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শুক্রবার রাতে কদমতলী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি এমএ জলিল জানান।

গ্রেপ্তারদের মধ্যে মহানগর জামায়াতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ছাড়া মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া , বোমা বিশেষজ্ঞ মোকাররম ও আব্দুস সবুরের নাম জানা গেছে।

ওসি বলেন, কফিল উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশে একটি সাততলা বাড়ির দোতলা ভাড়া নিয়ে তারা বেশ কিছুদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ওই বাসায় শুক্রবার তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করতে তারা বৈঠক করছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ