spot_img

ঢাকায় ৭১ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ করোনার আ্যন্টিবডি তৈরি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঢাকায় ৭১ এবং চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। ৩ হাজার ২২০ জনের মাঝে পাঁচ মাসের গবেষণায় এমন তথ্য পেয়েছে আইসিডিডিআরবি।

দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। গবেষণায় দেখা গেছে, বয়স্ক ও তরুণদের সেরোপজিটিভিটি বা রক্তে কোভিড উপস্থিতির হার প্রায় সমান। তবে নারীদের মধ্যে এই হার ৭০ দশমিক ৬ শতাংশ, যা পুরুষদের তুলনায় ৬৬ শতাংশ বেশি।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে যাদের, তাদের মাঝে বেশি মাত্রায় সেরোপ্রিভেলেন্স (রক্তে কোভিড উপস্থিতির হার) দেখা গিয়েছে। এছাড়া বার বার হাত ধোয়ার প্রবণতা, নাক-মুখ কম স্পর্শ করা, বিসিজি টিকা গ্রহণ এবং মাঝারি ধরনের শারিরীক পরিশ্রম করা ব্যক্তিদের মাঝে কম মাত্রার সেরোপ্রিভেলেন্স দেখা গেছে।
গবেষণায় দেখা গেছে, বস্তির বাইরে, বস্তিসংলগ্ন এলাকার নিম্ন-মধ্যম আয়ের মানুষের তুলনায় করোনা অ্যান্টিবডি হার বস্তিতে বেশি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে ঘন ঘন হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে প্রভাব ফেলেছে।

বক্তারা বলেন, হার্ড ইমিউনিটির মাধ্যমে নয়, টিকা দেয়ার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে।

এ গবেষণার প্রধান গবেষক ছিলেন আইসিডিডিআরবির ডা. রুবহানা রাকিব ও ড. আবদুর রাজ্জাক। গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। বাংলাদেশ হেলথ ওয়াচ এ গবেষণায় অ্যাডভোকেসি পার্টনার হিসেবে কাজ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ