রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২২ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন (পিপিএম) এর নির্দেশে প্রতিনিয়ত জেলার প্রতিটি উপজেলায় চলে আসছে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী উপজেলার বয়ড়া এলাকা থেকে ৭শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া একই রাতে ডিবি পুলিশের আরও একটি অভিযানে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকা থেকে ২শ ৫০পিস ইয়াবাসহ বাবু মিয়া ও জাহিদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে জামালপুর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রতিনিয়ত ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আসছে। গত ২১শে সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবির এসআই খাইরুল ইসলাম, মিন্টু চন্দ্র ঘোষ, এ.এস আই দিদারুল ইসলাম, আবুল হোসেন, আল-আমিনসহ সঙ্গিও ফোসের্র মাধ্যমে অভিযান পরিচালনা করে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


























