spot_img

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার : জাহিদ ফারুক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জলাবদ্ধতা নিরসনে ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্প’ বাস্তবায়নে কাজ করছে সরকার।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের আওতায় বিভিন্ন খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন হবে।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, দূষিত শিল্পবর্জ্য, অবৈধ দখল এবং খালসমূহে স্থানীয়দের ফেলা আবর্জনায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। জলাবদ্ধতা দূরকল্পে ডিএনডি প্রকল্প এলাকার পাশাপাশি প্রকল্প এলাকার বাইরে পূর্ব লালপুর ও পূর্ব ইসদাইরে ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২টি লো-লিফট পাম্প স্থাপন করা হয়েছে। ফতুল্লা এলাকার খালসমূহে খননকাজ চলমান আছে।

পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ড্রেনেজ ব্যবস্থাপনার দৃশ্যমান উন্নয়ন হবে। প্রকল্পাধীন এলাকার জলাবদ্ধতা নিরসনে সর্বাতœক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যেকোন প্রতিবন্ধকতা দূর করতে আন্তরিকভাবে নির্দেশনা ও নজরদারি রাখা হচ্ছে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ,  প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার,  প্রকল্প পরিচালক রণেন্দ্র শংকর, ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের লে. কর্নেল মো. তাকবীম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি অনুমোদন করেছিলেন। জুন, ২০২০ সময়সীমা নিয়ে প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক হয়। নকশা পরিবর্তন, নতুন আইটেমযুক্ত হওয়ায় প্রকল্প মেয়াদ তিন (৩) বছর বৃদ্ধি এবং প্রকল্প ব্যয় ৫৫,৮১৯.৭৯ লক্ষ টাকা থেকে বেড়ে ১,২৯,৯৯১.১৭ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ