মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিও সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রাক কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে।
এ সময় আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকল্প পরিচালক ড. এম মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ইএসডিও নির্বাহী পরিচালক ডঃ মুহম্মদ শহীদ উজ জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান মল্লিক, সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি আল মাহবুব চৌধুরী, ইএসডিও পিসি কামিনী কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, রিচিং-আউট-অব স্কুল চিলড্রেন রস্ক ফেইজ-২ প্রকল্পের প্রশক্ষনের দায়িত্ব পালন করে ইএসডিও। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সদন পত্র বিতরণ করা হয়।


























