spot_img

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে তীরনই নদীর সেতু ধ্বস, চলাচল বন্ধ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় টানা চার দিনের ভারী বর্ষণে প্রবল স্রোতে ভেঙ্গে বালিয়াডাঙ্গী শহর হতে ১ কিলোমিটার পশ্চিমে পার্শ্বে বহু পুরাতন রুপগঞ্জ তীরনই ব্রীজ এর পাড় ভেঙ্গে পানির সাথে তলিয়ে গেছে।  ব্রীজের পাড় ভাঙ্গনের ফলে ১২ আগস্ট শনিবার সকাল হতে বালিয়াডাঙ্গী শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বড়বাড়ী (আংশিক) ও বড়পলাশবাড়ী ইউনিয়নের লোকজনের।

খবর পেয়ে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম ও বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী ভাঙ্গা ব্রীজ পরিদর্শনে যান এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ভাবে ইটের গুড়া (রাবিশ) ও বালুর বস্তা ইত্যাদি দিয়ে অস্থায়ী ভাবে পাড় নির্মাণ করে পানি কমে যাওয়া পর্যন্ত যাতায়াত সচল করার আশ্বাস প্রদান করেছেন। টানা ভারী বৃষ্টি বর্ষণ চলমান থাকলে পুরো ব্রীজটিই পানির সাথে তলিয়ে যাবে বলে ধারণা করছে এলাকার লোকজন।

তারা বলেন, ২০১৩ সালে ভারী বর্ষণের ফলে ব্রীজটির পাড় একই স্থানে ভেঙ্গে পড়েছিল। সেই সময়ে কর্তৃপক্ষ ব্রীজটির পাড়ে সঠিক ভাবে মেরামত অথবা ব্রীজটি পুনরায় নির্মাণের ব্যবস্থা করলে হাজার হাজার লোকজনকে এই সমস্যায় পড়তে হত না। পানি কমে গেলে ব্রীজটি ভেঙ্গে পুনরায় নতুন ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অন্যদিকে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চলাচলের জন্য আপাতত বালু ও রাবিস দিয়ে পাড় নির্মাণ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামীকাল আবার একটি টিম ব্রীজটি পরিদর্শন করবে বলে জানান তিনি।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ