মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁয়ে মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান কার্যালয় হতে শোক র্যালী বের হয়ে শহরের চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে অফিস কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম-এমপি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক ও জনপদ, গণপূর্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষর্থীরা র্যালীতে অংশগ্রহণ করেন।
অপরদিকে জেলা জজ শীপ ও আইনজীবি সমিতি পৃথকভাবে ৪২ তম শাহাদাত বার্ষীকি ও শোক দিবস পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ মোঃ আসাদুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ঠাকুরগাঁও জেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিলের উক্ত দোয়া মাহফিলে কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়ার মধ্য দিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের জন্য মাগফেরাত ও দেশ জাতির শান্তির দোয়া করা হয়।


























