মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ০৭ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা হতে ১শ ২৫টি বোতল ভারতী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ রামানন্দ রায়(৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে সম্প্রতি শুক্রবার (০৬ অক্টোবর) ভোর ৫ টার সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকা থেকে রামানন্দ রায় (৩০) কে ১২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী রামানন্দ রায় (৩০) দস্তমপুর এলাকার সরৎ চন্দ্র রায়ের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিল সহ রামানন্দ রায়(৩০) কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী রামানন্দ রায়ের নামে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা থানায় মামলা দায়ের করা হয়।


























