spot_img

ঠাকুরগাঁওয়ে ১১নং বৈরচুনা ইউ’পি চেয়ারম্যান বরখাস্ত

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আদিবাসিদের ঘর বাড়ি পোরানো ও চাদাঁবাজী ফৌজদারী আইনের মামলা আদালতে গৃহীত হওয়ায় ১১নং বৈরচুনা ইউ’পি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।

মন্ত্রনালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোঃ মাহাবুবুর রহমান গত ২১ আগষ্ট ২০১৭খ্রিঃ তারিখে স্বাক্ষরিত স্মারক নং-৪৬.০০.৯৪০০.০১৭.২৭.০০১.১৬.৬৬৮ পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পত্রে বলা হয়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউ’পি চেয়ারম্যান জালাল উদ্দীন এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ০৯/২০১৭ এর অভিযোগপত্র নং- ৪৭, তারিখ ২৮/০২/১৭ইং বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে।

যেহেতু বিজ্ঞ আদালতে উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারাধীন মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং তার কর্তৃক ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু উক্ত ইউ’পি চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো। পত্রের কপি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ ও সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বিধি মতে ঐ ইউনিয়নের পরবর্তী কার্যক্রম চলবে এবং তিন দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানকে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউ’পি চেয়ারম্যান জালাল উদ্দীন জানান আদিবাসীর ঘরপুরা ও চাঁদাবাজি মামলায় অহেতুকভাবে ১২নং আসামী করে আমাকে হেউপ্রতিপন্ন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ