spot_img

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

 মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ||

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। ১৩ জুন রোববার করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় সালন্দরের চৌধুরীহাটে দোকানে ও বাজারের বিভিন্ন স্থানে মাস্ক না পরায় ৪ জনকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করে ঘর থেকে বের হতে ও স্বাস্থ্যবিধি মানতে সকলকে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ