মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সম্প্রতি ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে কলেজের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।
মত বিনিময় সভায় অধ্যক্ষ মামুনূর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, ইউপি চেয়াম্যান মনিরুল হক বাবু, অনিল কুমার সেন, অভিভাবক সদস্য খমিরুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।
সভায় ২০১৮ সালের এইচ.এস.সি, এইচ.এস.সি(বিএম) পরিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন বলেন, যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি তত বেশি সমৃদ্ধ। তাই বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


























