spot_img

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অভাবনীয় সাফল্য

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার অন্তর্গত সদর উপজেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়ন একটি জনবহুল এলাকা হিসেবে সমধিকখ্যাত। এখানে এক সময় জনসংখ্যার তুলনায় ভাল মানের বিদ্যালয় ছিল অপ্রতুল।

তাই ১৯৯২ খ্রিষ্টাব্দে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজ সেবক ব্যক্তিবর্গের সহযোগিতা গড়ে তোলা হয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান । “ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুল” ১৯৯৩ খ্রিষ্টাব্দে স্কুলটি বাংলাদেশের কিন্ডার গার্টেন এসোসিয়েশেন কর্তৃক নিবন্ধন লাভ করে । ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় সরাসরি অংশ গ্রহণের অনুমতি লাভ করে । বর্তমানে বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু করা হয়েছে ।

ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি বরাবরই প্রথম কাতারে রয়েছে। ফলাফল পরিসংখ্যানে দেখা গেছে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। বর্তমানে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৮১০ জন, মোট শিক্ষক ও কর্মচারির সংখ্যা ২৭ জন। উল্লেখ্য যে, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুল ৫০ শতক নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত।

অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন জানান, “সরকারী-বেসরকারী ও দানশীল ব্যক্তি বর্গের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির অব-কাঠামোগত সমস্যা সমাধান করতে যেমন সহজ হবে তেমনি পূর্বের ন্যায় ভাল ফলাফল অর্জন সম্ভব বলে এ আমার বিশ্বাস ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ