spot_img

ঠাকুরগাঁওয়ে বাস-অটো সংঘর্ষে নিহত ২

মজিবর রহমান শেখ , ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২২ সেপ্টেম্বর, ২০১৭ ।

শুক্রবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

রাণীশংকৈল উপজেলার ফাড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, উপজেলা শহর থেকে ঢাকাগামী রোমার নামে একটি বাসের সঙ্গে রাত ৮টার দিকে এ সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার নেকমরদ দিলপাড়া গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে টিনাইত (৩) ও চন্দচহট গ্রামের শাহজাহান আলীর মেয়ে মঞ্জুরা (৩২)।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি মান্নান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ