spot_img

ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে তালগাছ বপনে নয়া উদ্যোগ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলায় ৭০ হাজার তাল গাছের বীজ রোপন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সম্প্রতি ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় সদর উপজেলায় ১১ কিলোমিটার এলাকায় তালগাছের বীজ রোপন করে অভিযানের উদ্বোধন করা হয়।

পরে বীজ রোপন অভিযান উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাউদুদুল ইসলাম বলেন,বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ঠাকুরগাঁও জেলায় ৭০ হাজার তাল গাছের বীজ বপন করা হবে।

ইতোমধ্যে ১৫ হাজার বীজ বপন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৫টি উপজেলায় বাকী বীজগুলো বপন করা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, তালগাছ মানুষের জন্য উপকারী গাছ। বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে তালগাছ। কালের বির্বতনে মানুষের উপকারী তাল গাছ বিলুপ্ত হয়ে যাওয়ায় বজ্রপাতে এখন অনেক মানুষ মারা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ভাবে তাল বীজ রোপন অভিযানের মাধ্যমে ৭০ হাজার তাল বীজ রোপন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ