মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় ১৮নং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্সেদা আক্তারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
জানাগেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষকবৃন্দ যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। সরকারী নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল ৯:৩০ থেকে বিকাল ৪ পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও এ নিয়ম তোয়াক্কা না করে তারা দুপুর ২/৩ টায় বন্ধ করে দেয় বলে এলাকাবাসী অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিদ্যালয়টিতে নিয়মিত রুটিন অনুসারে কোন ক্লাস হয় না কিন্তু এব্যাপারে প্রধান শিক্ষিকাকে কিছু বললে তিনি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
এদিকে ওই, শিক্ষিকা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি গৌরলাল বাবু মিলে স্কুলের কিছু গাছ বিক্রয় করে দেয় বলে বিদ্যালয়ের অভিভাবকের অভিযোগ। ১নং ওর্য়াডে ইউপি সদস্য গাবর্রিয়েল দাসের সাথে মুঠোফোনে কথা বললে তিনি দৈনিক আমার সংবাদকে জানান, বিদ্যালয়ের ৫/৬টি বড় গাছ বিক্রয় করে বিদ্যালয়ের সাবেক সভাপতি গৌরলাল বাবু ও প্রধান শিক্ষিকা মিলে। যার আনুমানিক মূল্য দের থেকে দুই লক্ষ টাকা।
সেই টাকা স্কুলের কোন উন্নয়নের কাজে না লাগিয়ে সাবেক সভাপতি গৌরলাল বাবু ও প্রধান শিক্ষিকা সমস্ত টাকা আতœসাত করে। বিষয়টি প্রধান শিক্ষিকা মোর্সেদা আক্তারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঠাকুরগাঁও থেকে মাধবপুর শিমুলতলি আসতে সময় লাগে ১/২ ঘন্টা। যার ফলে সময় মতো উপস্থিত হতে পারিনা। গাছ বিক্রয়ের কথাটি তিনি অস্বিকার করেন এবং বলেন গাছ গুলো সাবেক সভাপতির জমিতে পড়েছে এতে আমার কোন হাত নেই। এ ব্যাপারে ২১ নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যানের সিমান্ত কুমার বর্মন নির্মলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি প্রধান শিক্ষিকা ও অভিভাবকদের সাথে সমাধান করে দিয়েছি। তবে গাছ বিক্রয়ের কথা আমি জানিনা।
এমতাবসথায় ঘটনাটি এলাকাবাসী ও অভিভাবক মহলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।


























